আপনার লেখা গল্প কিংবা কবিতাটি পোস্ট করুন এখানে। মেসেজ বক্সে লেখার শিরোনাম, লেখকের নামসহ লিখা দিন।

Name

Email *

Message *

"একাঙ্ক নাটক " অন্তরাত্মা - বিশ্বজিৎ সেনগুপ্ত

"একাঙ্ক নাটক "
অন্তরাত্মা
বিশ্বজিৎ সেনগুপ্ত

[ দীপ্ত,তনু,অর্ক,শুভ্র, অঙ্কিত নিজেদের মধ্যে কথা বলছে,এমনসময় ব্যাকগ্রাউন্ডে
এক মহিলা কন্ঠস্বর ধ্বণিত হতে থাকেঃ
" মা তোমার গর্ভে দশমাস দশদিন পূরণের আগেই, এক উথাল-পাতাল আলোড়ন উঁকি মারে
তোমার জঠরের চারপাশে
খানিক বাদেই মাংস পিন্ডের ডেলাটা ঝুপ করে যখন পড়ল ডাক্তারের হাতে, তখনও বুঝিনি
আমার মৃত্যু হল, মৃত্যু হলো তোমারই মতে!

মা,আমিও তো তুমি হয়ে উঠতে পারতাম কিম্বা দিদির বোন হয়ে একসাথে হাসতে পারতাম,
গাইতে পারতাম।

মা,মাগো বলো না গো-এ লজ্জা কার???

বর্তমানের আগেই,আজ আমি এক পাতাহীন ইতিহাস।"

সূত্রধর-ইতিহাস!ইতিহাস! চলুন না আমরা সবাই না হয় ফিরে তাকাই, তেমনই কিছু
ইতিহাসের দিকে... ]

অর্ক-হ্যাঁ রে দীপ্ত, কী শুনছি! আজও কী ভ্রূণ হত্যা হয়!!
দীপ্ত - নাহলে কী এ কবিতা লেখা হতো?
অঙ্কিত - দীপ্ত ঠিকই বলেছে।
শুভ্র-হবে না কেন? এমন সব কাজে বাধা হয়ে দাঁড়াবার মত মানুষ আজ আর
কোথায়?সমাজটা পুরোপুরি বদলের আগেই,তারা তো চলে গেছেন।
তনু-কাদের কথা বলছিস শুভ্র?
শুভ্র - যেমন ধর না, বিদ্যাসাগরের মত মানুষ! এঁদের কথা ভুলি কেমন করে!
অর্ক-ভুলব কেন? নারী মুক্তির লক্ষ্যে, বাল্যবিবাহের বিরুদ্ধাচারণ, নারী শিক্ষা
বিস্তার ,বিধবা বিবাহের প্রচলন ইত্যাদি সংস্কারমূলক কাজে বিদ্যাসাগরের কথা
আমরা তো বইতেই পড়েছি।
অঙ্কিত - শুধু কী তাই?আরও আছে।
তনু- হ্যাঁ আছে তো।আরে পড়িস নি,বাংলা গদ্যে প্রাণসঞ্চার করে, তিনিই তো গদ্যে
নতুন দিশা দেখিয়ে গেছেন।
দীপ্ত-আরে ওটা ভুলে গেলি?
অর্ক- কী? সেটা তুই-ই বল।
দীপ্ত-বাংলাভাষায় পাংচুয়েশন-এর পথিকৃৎ তো তিনিই।
তনু- তাহলে ভাব, তার আগে বাক্যের ভেতরে কোনো দাড়ি,কমা থাকত না।একবার শুরু হলে,
বাক্য চলছে তো চলছে, চলছে তো চলছেই...

অঙ্কিত - বর্ণপরিচয়ের কথা সবাই ভুলে গেলি কীকরে!
দীপ্ত,অর্ক, শুভ্র - ভুলবো কেনো?
তনু- ওটাই তো আমাদের লিখতে শিখিয়েছে।
অঙ্কিত -একদম তাই।সত্যি ভাবলে অবাক হতে হয়।আমাদের যাবতীয় কুসংস্কারও তাঁর চোখ
এড়ায় নি।
অর্ক- সে তো বটেই। কুসংস্কার দূরীকরণে অবশ্যই তাঁর ভূমিকা ছিল।তাঁদের মত
মানুষেরা, এতসব করে গেলেও, আমরা সবাই আজও কী সেভাবে বদলাতে পেরেছি!
তনু- প্রকৃত অর্থে আমরা আর পাল্টালাম কই? আজও দেখ, কন্যা ভ্রূণ হত্যা
হচ্ছে,আজও কোথাও না কোথাও, বাল্যবিবাহ ঘটে চলেছে! বলুন না, আপনারাই বলুন।ভুল
কিছু বলছি কী?
শুভ্র - ঠিকই বলেছিস তনু। তুই তো ভুল কিছু বলিস নি।
অর্ক,অঙ্কিত, দীপ্ত (একসাথে)-হ্যাঁ ঠিক-ই বলেছিস।
শুভ্র-আমরা না আধুনিক, না পুরোনো গোছের এক কিম্ভুতকিমাকার হয়ে রইলাম।
অঙ্কিত - হ্যাঁ রে বিদ্যাসাগর বা তাঁর মত মানুষের আজও আমাদের দরকার।অথচ...
[ স্বপ্নময় আলোয় ব্যাকগ্রাউন্ডে এক দীপ্তময় কন্ঠস্বরঃ ]

বারবার আঁধার ঘিরে ধরে
বারবার না কর্মের চাষ-
ভাষাহীন লজ্জার মূলে
কে ছড়াবে পবিত্র সুবাস??

আমি ঈশ্বর দেখিনি,পেয়েছি তোমায়
অবশেষে, তুমিও আজ ভূপতিত-
পড়ে থাকা গুঁড়ো গুঁড়ো কণা!

সে কণায় আমি দেখি বর্ণমালা।

তুমি বলো না সাগর
আমার ঈশ্বর-
আর কত লজ্জা লুকাবো
আর কত ক্ষত-জ্বালা শেষে
আর কত রজনীর পরে
কোনো এক কাক ভোরে
ফের ব'য়ে যাবে শুদ্ধ বাতাস???

বন্ধ হোক সেইদিন চিরতরে বিষাক্ত নিঃশ্বাস।]

অর্ক- গলাটা খুব চেনা মনে হচ্ছে না?
দীপ্ত - কার? কার কন্ঠ এটা ?
তনু - চিনলি না!ওটা আমাদের অন্তরাত্মা।চল না, তাঁকে স্মরণ করে, সত্যিকারের
একটা নতুন সকালের কাছে পৌঁছাতে একটা চেষ্টা অন্তত আমরা করি।

[স্বপ্নময় আলো ধীরেধীরে উজ্জ্বল হতে থাকে আর ওরা এগোতে থাকে সামনের দিকে।ঠিক
তখনই একটা কন্ঠস্বর ভেসে আসে]
-তোমরা বেশ ঘটা করে স্মরণ করছ দেখছি।
অর্ক-কে তুমি?
-ধরে নাও না,আমি-ই) তাঁর ছায়া।
দীপ্ত, তনু, অর্ক(সকলে সমস্বরে) - বিদ্যাসাগর!!!
- না।বললাম তো, তাঁর ছায়া।
দীপ্ত, তনু, অর্ক (সকলে একসাথে )-আমরা তোমার আশীষ চাই। অভয় দাও। সমাজটাকে
সত্যি যেন আমরা বদলাতে পারি।
- শোনো আমাকে স্মরণ করার চাইতে, সে কাজেই তোমরা মন দাও।তোমাদের এই হুঁশ ফেরাই
হয়ত আগামীর আলোর ইশারা।যাও এগিয়ে যাও...
দীপ্ত, তনু, অর্ক (সকলে সমস্বরে )-আমরা এগোচ্ছি ঈশ্বর।আমরা এগোচ্ছি...
[" চল চল চল ঊর্ধগগনে বাজে মাদল "- এর তালে তালে, ওরা এগোতে থাকে সামনের
দিকে...]
(সমাপ্ত)

Regards,
বিশ্বজিৎ সেনগুপ্ত(শ্রীসেন) | biswajit.sengupta40a@gmail.com

Note: This email was sent via the Contact Form gadget on
https://sahityokonika.blogspot.com

স্বপ্ন - মহব্বত হোসেন সরদার

স্বপ্ন
মহব্বত হোসেন সরদার
স্বপ্ন তুমি যুগে যুগে ঘুরে ঘুরে
মানবের কানে কানে আর মুদিত চোখে
তোমার যন্ত্রের মাধ্যমে দেখায়ে যেতেছো
কাউকে আশাতে ভাসাছো
কাউকে ভাষাতে ভাসাায়েছো
কাউকে অবিরাম কাদাঁয়েছো
মৃত্যুর মাঝে নিয়ে গেছো জনমেরে
তোমার মাঝে সাধনায় পড়ে কতো মানুষ পেলো তাদের সাধনার ধন
তোমার মাঝে সাধনার আসন গেড়ে
কেউ হারালো তার সমস্ত জীবন
সে বুঝতেেই পারলো না
কখন চলে গেলো তার সাধের যৌবন ।স্বপ্ন আজো তোমার মাঝে বাস করে
পৃথিবীর আটশত কোটি মানুষ
কেউ তাড়া তাড়ি বড় হতে
কেউ তাড়াতাড়ি মরে যেতে
কেউ দুমুঠো ভাত খেতে
কেউ পরকালে জান্নাত পেতে
স্বপ্ন তোমার মাঝে পড়ে আছে
সমস্ত পৃথিবী
আসলে তোমার সাধনায়
তোমার কামনায়
তোমার প্রার্থনায়
জীবনের সমস্ত স্রোত চলছে ভাটার দিকে ।

Regards,
Mohabbat Hossain Sardar | mohabbathossain00@gmail.com

Note: This email was sent via the Contact Form gadget on
http://sahityokonika.blogspot.com

সেদিন ও আমি - মহব্বত এইচ সরদার

সেদিন ও আমি
মহব্বত এইচ সরদার

সেদিন ও আমি
তোমার পাশে
শরীরের পোশাকের মতন
তোমারে ঝাপটে ধরে
সময়েরে স্রোতে ভেসে যেতে যেতে
তোমারে ডেকে ডেকে বললো ,
প্রিয়া আমার ,আমি তো আজো আছি তোমারই
এই দেখো আমিই সেই তোমার ।

আজ,
আকাশের মাঝেখানটা চিরে গেছে
কোন সে ঠাটা পড়ে
আজ তোমার আমার দেখার আলোক কণা
নিভে নিভে হয়েছে অন্ধকার
এই দিন ও শেষ হয়ে যাবে
এই দিনও তো সেদিনের কাছে বলে দিবে
আমি তো সেই তার কাছে থেকেই এসেছি ।
আমি তো তোমারেই ভালোবেসেছি
আমি তো তোমারই হাসিতে হেসেছি
আমি তো তোমারই কাদঁনে কেদেঁছি
তুমি তো তা দেখনি
দেখবে নাও আর কোন দিন
কেননা সে দৃষ্টি তো তোমার আর নেই ।
যখন সমস্ত শেষ হয়ে যাবে
যখন শেষ হওয়ার পর আবার শুরু হবে
তখন দেখবে তোমার প্রেমটিও আমার প্রতি সেরকমই জন্মায়েছে ।
তখন তুমিও তো বলবে আমাকে ডেকে ডেকে ----
আমিও তো তোমারেই ভালোবেসেছিলাম ।

Regards,
মহব্বত হোসেন সরদার | mohabbathossain00@gmail.com

Note: This email was sent via the Contact Form gadget on
https://sahityokonika.blogspot.com

একান্যের

"একান্যের"
শামীম আহমেদ

মনে কর তুমি ফুল আমি তোমার ভ্রমর,
আমি নিত্য তোমার মধু নিতে আসব!
তোমায় আদর দেব এবং ভালবাসা।
মনে কর তুমি আকাশ আমি সেই নীলাকাশের তারা! তোমার গায়ে ঘেষে মিলেমিশে তোমার
ছোয়ায় হয়ে গেছি দিশেহারা দিশেহারা!*********
মনেকর আমি তোমার হাতের একটা পুতুল
ভেঙেও তুমি ফেলতে পার আবার ভালোও তুমি বাসতে পার**********
মনেকর তুমি গান আমি তোমার গানের সুর!
আমি যদি নাইবা থাকি তোমার দাম আছেই বা কী ?
মনেকর আমি কবি তুমি আমার কবিতা তুমি যদি নাইবা থাক আমায় কি কেউ কবি বলবে নাকি?

আমরা একে অপরের
আমরা দুজন দুজনের!মনেকর তুমি নদী আমিসে নদীর জল
একই স্রোতে চলি পাশাপাশি দুটি ঢেউ ব্যাথা দিলে কেউ কাউকে আখিজলে টলোমল টলোমল।
আমরা কালো করি সবি আবার আমাদের কারনেই এতো সুন্দর পৃথিবী।

Regards,
Sammim ahmed | ahmedsammim@gmail.com

Note: This email was sent via the Contact Form gadget on
https://sahityokonika.blogspot.com

জন্মভূমি

"জন্মভুমি"
শামীম আহমেদ

অনবরত তব শ্রীবাণী মম মর্মে জাগে!
হৃদয় আকুল কর,নিশিতে জাগরণ তব কারনে!
উত্তপ্ত ভাবনা,স্বর্বস্ব পাবার সাধনা সঞ্চার মর্মবাগে~
তপ্তে সুপ্তি নাই তব সুদৃশ্য দর্শাতে যাই ফুল বাগানে উদার ময়দানে গগনচুম্মি
উড়াল পংখি আসে মধুহরনে***********জুড়ায় মন প্রভাতের নিশির-শিশির তাই ছুটি
কুসুমবাগে!.
নব সফরে,জনদশ৲কে জটলাবেঁধে গেছিলাম কুয়াকাটায় ব্যাড়াতে;
মরিচিকার মত মরূতে হরদম দার্শনিক কত সুধা সেখানে!!!
**************************************তোমায় ছেড়ে এতো মায়া কোথায় রেখে কার
মনচায়প্রবাসি হইতে! তবে কি পাব যা পাই তোমার গহিনতলে ডুবে
নাইতে?************ ঊষার সুবভীশ্বাস,জীবনের সম্ভাষণে যাবনা তোমায় ছেরে!
নীলা দরিয়ার স্রোতে ভেসে যাবারক্ষণে আমায় রেকখেছো ধরে!*****
তূমি গর্ভধারিনী নাহলেও দুখিনী মম পোষমানাইতে!
তোর চরণতলে ঠাই দে,মোর লাগি না কার লাগি তোর অশ্রুঝরে!!

Regards,
Sammim ahmed | ahmedsammim@gmail.com

Note: This email was sent via the Contact Form gadget on
https://sahityokonika.blogspot.com

অধিকার চাই - আল মামুন বিল্লাহ

অধিকার চাই
আল মামুন বিল্লাহ
ফুটেছে অগ্নিঝড়া ফুল
বিষাক্ত পাপড়ি নিয়ে।
শত লাথির আঘাতের পর
বেধ করা দুর্ভেদ্য ঝোপঝাড়
শত শত চেষ্টায়
পেয়েছে সূর্য মায়ের হাসি ।
হোম করা হুঙ্কার
আজ দেখিবে শতবার।
বহু যাতনায় লিখেছিল আমার নাম।
আজ বলিব বার। কিরূপে হয়েছিলে অনাথের কান্ডারি ।ছিল না যেখানে নিম্নস্হ আকুতি।
তুমি ছিলে গোলাভরা মালে পাপে ছিল ঘর ভরা জোটা। যেখানে ফুটপাতে এখনো শুয়ে থাকে
কৃষ্ট পাজর গুলি ।তাই তো ফুটেছে অগ্নিঝড়া ফুল। তোমারি পায়ের তলায় ওঠিবে
তোমারি শির পৃষ্ঠে শত লাঞ্চনায়।।

Regards,
Al Mamun billah | Almamunbillah22@gmail.com

Note: This email was sent via the Contact Form gadget on
https://sahityokonika.blogspot.com

[সাহিত্য কণিকা] New message received.

সাহিত্য কণিকাকে জানাই আন্তরিক সুভেচ্ছা ও অভিন্দন!এটা খুব যুগোপযোগী একটি
অনলাইন ম্যাগাজিন!আমি সাহিত্য কণিকার সুভকামনা করছি*

Regards,
Sammim ahmed | ahmedsammim@gmail.com

Note: This email was sent via the Contact Form gadget on
https://sahityokonika.blogspot.com

শ্রাবণের কুয়াশায়

শ্রাবণের কুয়াশায়
শরীফ আহমেদ

আমি বৃষ্টি দেখেছি তোমার সাথে
আমি মেঘ ছুঁয়েছি তোমার সাথে
আমি শ্রাবণের কুয়াশার মতো আবছা আঁধারে ঢাকা
আজব মেঘের জগৎ দেখেছি তোমার সাথে

এখানে মেঘেরা ছুটে আসে আমাদের ঘরে
ভিজিয়ে দেয় আমাদের বিছানা
তুষারের মতো মেঘের ছোঁয়ায়
ভরেছে বিকেলের আলতো সময়গুলো...

এখানে বর্ষার জল জমে আছে
পাহাড়ের অনেক ওপরে
পাহাড়ের ফাঁকে ফাঁকে বয়ে যায় ভালোবাসার নদী,
দিগন্তে জুড়ে মেঘের কাজল রেখার সাথে
ধূসর মায়ার আশ্চর্য আলো রয়েছে এক হয়ে মিশে

কামিনী ফুলের আশ্চর্য সুগন্ধি ভরা
তোমার ভালোবাসা ছুঁয়েছিলো
নগ্ন চোখের আজব ছোঁয়ার সাথে,
আমি অনেক সময়ের মালা পরিয়েছি তোমার গলায়
আর-
তৃপ্তির নুপুর পরিয়েছি তোমার পায়ে।

Regards,
শরীফ আহমেদ | sharif.geo.2006@gmail.com

Note: This email was sent via the Contact Form gadget on
https://sahityokonika.blogspot.com

[সাহিত্য কণিকা] New message received.

চিঠি-১১
মিন্টুসারেং।

তুমি আমাকে নাকি ভালবাসতে, আজ অনেকদিন পর
লিখলে, আমি নাকি বুঝিনি,
আচ্ছা তুমিই
বলো, কি এমন
বাসলে ভাল, আমি বুঝতেই
পারিনি!!!

৩১ঃ০৮ঃ২০১৯
সারেংবাড়ি,মধুপুর।

Regards,
MINTU SHARENG. | mintushareng@gmail.com

Note: This email was sent via the Contact Form gadget on
https://sahityokonika.blogspot.com

[সাহিত্য কণিকা] New message received.

"কাটে আমার বেলা"
নিলুফার জাহান
৩০;০৮;২০১৯

নদীর ধারে রাখাল ছেলে
বাজায় বসে বাঁশি
ঝিলের জলে পদ্ম ফুলে
হাঁসে মধুর হাসি।

সাদা বকেরা আসে উভে
মাছ ধরবে বলে
মায়ার নদী কুলু কুলু
তানে বয়ে চলে।

নানা রঙের ফুলে দেখো
মৌমাছি ঐ উড়ে
ডুমুর গাছে পাতার নীচে
দোয়েল বসে ভোরে।

নদীর বুকে বৈঠা হাতে
মাঝি নৌকা টানে
রিম ঝিম ঝিম বৃষ্টিটা
শান্তি আনে প্রাণে।

দীঘির জলে পাতি হাঁসে
সুখে করে খেলা
শরতের ওই রূপটা দেখে
কাটে আমার বেলা।

Regards,
নিলুফার জাহান | nilufarjahan.64@gmail.com

Note: This email was sent via the Contact Form gadget on
https://sahityokonika.blogspot.com

[সাহিত্য কণিকা] New message received.

*** পরিহাস ***
*** সুজিত চ্যাটার্জি ***

যার ওপর মায়া সমুদ্র সমান
স্নেহ পাহাড় প্রমাণ ,
যার জন্যে উজাড় করে দিতে পারো
সবটুকু একেবারে,
চেয়ে দ্যাখো ,,,,,,,
তার কাছেই ভালবাসার
ভিখারি তুমি আজ
দিনান্ত বেলায়।

নগ্ন পায়ে যে মন্দিরে মানত মেঙ্গে ছিলে,
সে মন্দির তেমনই আছে
পাষাণ বিগ্রহ বুকে নিয়ে,
তোমার বুকে পাষাণ নিগ্রহ।

সদাহাস্য দেবতার মুখে অলৌকিক হাসি।
কান পেতে শোনো, শুনছ,??
অলক্ষে ফিসফিস দৈববাণী,,,,,
কেঁদো না সখা, খবর আছে,,,,,,
তোমার স্নেহ, বাবা হতে চলেছে।
হ্যাঁ বাবা ।।

copyright @ সুজিত চ্যাটার্জি ১৯৬০

Regards,
সুজিত চ্যাটার্জি | sujitchatterjee@1960.com

Note: This email was sent via the Contact Form gadget on
https://sahityokonika.blogspot.com

[সাহিত্য কণিকা] New message received.

কবিতাঃ তুই কি আমার বন্ধু হবি?
কবিঃ মুহাম্মদ ইয়াসিন।

তুই কি আমার বন্ধু হবি?
রাত-বিরাতে একলা চলার সঙ্গী হবি?
সাঝ সকালে ঘুম বাড়িতে
ঝাঁকুনি মেরে ঘুম তাড়াবি?

তুই কি আমার বন্ধু হবি?
একলা রাতে আকাশ দেখার সঙ্গী হবি?
দুঃখ রাতে পাশে থেকে
দুঃখগুলোয় ভাগ বসাবি?
সুখের সময় দুঃখের সময়
সব বেলাতে আমার হবি?

তুই কি আমার বন্ধু হবি?
শিশির ভেজা ঘাসের উপর
হাঁটতে গিয়ে আমায় নিবি?
মিষ্টি রোদের শেষ বেলাতে
মন খারাপের সব বেলাতে
কাছে থেকে মন রাঙ্গাবি?

তুই কি আমার বন্ধু হবি?
বৃষ্টি ভেজা রৌদ্র ছায়ায়
একলা যখন ভিজবে কায়া
কলা পাতার ছাতা নিয়ে
তুই কি আমার পথ শুকাবি?

তুই কি আমার বন্ধু হবি?
আঁধার রাতে একলা হলে
দুঃসময়ে পথ হারালে
তুই কি চেনা পথিক হবি?
আলো হয়ে পথ দেখাবি?
তুই কি আমার বন্ধু হবি?

Regards,
মুহাম্মদ ইয়াসিন। | mdyeasin.sir2283@gmail.com

Note: This email was sent via the Contact Form gadget on
https://sahityokonika.blogspot.com

[সাহিত্য কণিকা] New message received.

খানিক আশা
নুরজাহান আখতার

হতেও পারে শত নিরাশার ভিড়ে
এক চিলতে আশা সব
হতেও পারে মুহূর্তের মাঝে
বন্ধ কলরব

Regards,
Nurjahan Akhter | niraakter25533@gmail.com

Note: This email was sent via the Contact Form gadget on
http://sahityokonika.blogspot.com

[সাহিত্য কণিকা] New message received.

চালাও তোমার কর্ম
শাহ্ মোঃ তাজুল ইসলাম

হাজার স্বপ্নের ভীড়ে মানুষ
বাঁচে সুন্দর ভবে।
স্বপ্ন দেখতে ভালবাসে
এই পৃথিবীর সবে।

পৃথিবীতে আসা তোমার
বাবা মায়ের আশা।
তোমায় নিয়ে বাবা মায়ের
কত ভালোবাসা।

কোনো একদিন গোলাপ হয়ে
ফুটেছিলে তুমি।
গোলাপ ফুলের সুবাস দিয়ে
পূণ্যকর ভূমি।

স্বপ্ন গুলো পূরণ করতে
মন দাও বন্ধু কাজে।
কর্ম গুনেই বাঁচবে তুমি
এই পৃথিবীর মাঝে।

মুসলিম তুমি ইসলাম তোমার
মনোনিত ধর্ম।
ন্যায়ের পথে থেকে বন্ধু
চালাও তোমার কর্ম।

Regards,
শাহ্ মোঃ তাজুল ইসলাম | tajulislamtamim4224@gmail.com

Note: This email was sent via the Contact Form gadget on
https://sahityokonika.blogspot.com

কবিতা- চাঁদ by রাম কৃষ্ণ বিশ্বাস

(কবিতা)
চাঁদ
রাম কৃষ্ণ বিশ্বাস

আমি যখন ছোট ছিলাম
কান্না করতাম বেশি।
তখন আমায় চাঁদ দেখিয়ে
করতো মায়েখুশি।
মা কে বলি চাঁদ কে
একবার এনে দাও না মোরে।
মা বল্লেন কেমন করে
চাঁদ ধরে দেই তোরে।
চাঁদ তো থাকে অনেক দূরে
নীল আকাশের পানে।
কেমন করে বলতো আমি
চাঁদ এনে দেই তোরে।
চাঁদের কথা ভুলে গিয়ে
খেতে বসো ঘরে।
তার বদলে অনেক কিছু
এনে দিবো তরে।।।

Regards,
Ram krishno biswas | ramkrishnobiswas124@gmail.com

Note: This email was sent via the Contact Form gadget on
https://sahityokonika.blogspot.com

কবিতা - উৎপাদক

উৎপাদক

জীর্ণ-শীর্ণ ক্ষুদ্র রুগ্ন-আড়ষ্ট মোর কায়া,

কোলাহলময় নির্জন পথে;

বিরামহীন হেটে চলি,

আপনি দেখিনা আপনার ছায়া।

ওহে চির উন্নত-উদ্ধত-বিত্তবান

ভেবে দেখেছো কি?

তোমার কায়া,তোমার ছায়া

আমার তরেই বহমান।

আমি পিছনে বলেই, তুমি সামনে

আমি মুচী বলেই,তুমি গাজী

আমি মেথর বলেই, তুমি হাজী

আমি পশ্চাতেই রই, উহাতেই সই

তবুও আমায় পিশতে কর কত কারসাজি!

হেলায় অবহেলায় কাটে দিবারাত্রি

উহাতেই সুখ তোমার

আমার ব্যার্থতায় ফুটে তোমার হাসি

কারন আমি পেছন পথের যাত্রী।

আইন গড়ো,ভাঙো তুমি যেমন ইচ্ছে তেমন,

খেলো তুমি দাঁড়িপাল্লার সাম্য-বিন্দু নিয়ে!

ঘুড়াও তুমি দাঁড়িপাল্লার পাল্লা

তবু মোর লঘু ভুলে কেন হায় হায় উঠে রব

ভুল তুই করলি কে'ন?

স্থলজ আমি জলেতে বাস

জলেই কাটাই দিন

আমায় কুড়ে কুড়ে খেয়ে

উদ্ধত-উন্নত তুমি হয়েছ প্রথম

সারির উন্মাদ লোক

পেছনের চাষা আমি

পেছনেই মোর স্থান হোক!

Regards,
Abdullah Al Noman | aalnoman591@gmail.com

Note: This email was sent via the Contact Form gadget on
https://sahityokonika.blogspot.com

বন্ধুত্বের টানে ---- স্নেহাশিস পালিত

বন্ধুত্বের টানে
---- স্নেহাশিস পালিত
১১-০৮-২০১৯

নিজেকে খুঁজে ফিরি তোমাদের মাঝে,
কাজের ফাঁকে, সকাল, দুপুর, সাঁঝে
একান্ত ভালোবাসার অধিকারে।

অদেখা বন্ধু যত পৃথিবী জুড়ে
শুধু মনের কাছাকাছি হৃদয়পুরে,
চাক্ষুস নাইবা হলো তাতে কি?

হৃদয়ের টানে, বন্ধুত্বের সেই রসায়ন
অবিচ্ছিন্ন থাকুক না হয় সারাক্ষণ
বেলা অবেলার অান্তরিকতায়।

যত দূরে, যেখানেই হোক আছে জানি
বন্ধুত্বের চির অটুট বন্ধন খানি
এভাবেই যদি পেতে পারি...

অকৃত্রিম স্নেহসুধা, হৃদয়ের বারতা
পুঁজি হোক ঘুচিয়ে যত অসাড়তা
সুখে বা দুঃখে শান্তনা পেতে।

ক'দিনের এই জীবন স্রোতে ---
ভালোবাসার মিলন ব্রতে
যদি মিলি ক্ষতি কি বল তায়।
Copyright@Snehasis Palit

Regards,
Snehasis Palit | snehasis.palit@gmail.com

Note: This email was sent via the Contact Form gadget on
https://sahityokonika.blogspot.com

কোরবানি .......এস.এম বিল্লাল

কোরবানি
.......এস.এম বিল্লাল

কোরবানি করো বান্দা
করো প্রভুর নামে।
হৃদয়ে আছে যত কালিমা
ভেসে যাক, মুছে যাক
পশুর রক্তের দামে।

ভনিতা করে নয়,
নয় মেকি বাহাদুরী,
গোসত বন্টন করিও
সঠিক তরিকাহতে
শুনিও গরীবের আহাজারি।

বাজার থেকে বাজার ঘুরে
কিনেছো পছন্দের পশু প্রানী
হালাল পয়সায় রুটি রোজগারে
ফজিলত বিষয়টি রেখো জানি।

দ্বীনের নিয়মে যাকাত প্রদান করো,
আছে সম্পদ যত তোমার,
নয়তো এই সম্পদ পরকালে হবে
বিরাট পাপের পাহাড়।

এতিমের হক নস্ট করো না
করো না তাদের বঞ্চিত,
তোমার সম্পদেই তাদের
অধিকার আল্লাহ করেছেন নিহিত।।

১০.০৮.১৯
ফুলপুর

Regards,
এস.এম বিল্লাল | bellalsmbh@Gmail.com

Note: This email was sent via the Contact Form gadget on
https://sahityokonika.blogspot.com

বাহারি পশুর নাম মোঃ হাসু কবির

বাহারি পশুর নাম

মোঃ হাসু কবির

পথে ঘাটে খোলা মাঠে
শহর কিংবা গ্রামে
ছাগল গরুর হাট বসেছে
কোরবানিরই নামে।

সাদা কালো রং বেরঙের
লাখো পশুর মেলা
ডন যুবরাজ খোকা বাবু
হাজার নামের খেলা।

বাহারি সব সাজুগুজু
সকল পশুর গায়ে
হেলেদুলে চলে সদা
ছন্দ তুলে পায়ে।

এসব পশুর দামটা শুনে
চোখটা ওঠে মাথায়
গায়ে তখন জ্বরটা আসে
কেনা নিয়ে ভাবায়।

কালিয়াকৈড়, উল্লাপাড়া সিরাজগঞ্জ।

Regards,
মোঃ হাসু কবির | hashu.kabir0@gmail.com

Note: This email was sent via the Contact Form gadget on
https://sahityokonika.blogspot.com

"প্রিয় কাশ্মীরকে নিয়ে ঈদের গান" - আমার ঘরে ঈদ এনে দাও! By মাহদী হাসান ফরাজী

"প্রিয় কাশ্মীরকে নিয়ে ঈদের গান"

আমার ঘরে ঈদ এনে দাও!
মাহদী হাসান ফরাজী

আমার ঘরে ঈদ আসেনি, আমি যে কাশ্মীর
আমার ঘরে সুখ হাসেনি, হয়েছে লাশনীড়
আমার স্বরে বিদ্রোহী গান, পায়েতে জিঞ্জির
আমার স্বরে বিপ্লবী প্রাণ, তুলেছি শমশির।

হয় শরিয়ত শুনো নয় শাহাদাত...
নিলাম শপথ যেন পাই সা'আদাত...

তোমরা বলো 'ঈদ মোবারক', আমরা রণে যাই
তোমরা করো কুরবানী আর আমরা হ‌‌ই জবাই
তোমরা ঈদে পেট পুরে খাও, আমরা উপোস ভাই
তোমরা বিলাও ঈদ সেলামী, আমরা রক্ত হায়..
তাই, বিন কাসিমের পথ চেয়ে ক্ষণ প্রহরে অধীর
আমার ঘরে ঈদ এনে দাও! আমি যে কাশ্মীর...।

আমার ঘরে ঈদ আসিবে স্বাধীন হলে দেশ
দেখবে তখন আনন্দ ক্ষণ সুখের ছোঁয়া বেশ
হাসবে যুবক বৃদ্ধ শিশু, দুঃখ হবে শেষ
'ঈদ মোবারক' বলব হেসে, করব সালাম পেশ..
এই আশাতেই পথ চেয়ে র‌‌ই, আসবে কি ফের বীর
আমার ঘরে ঈদ এনে দাও! আমি যে কাশ্মীর...।

সমাপ্ত

তাং- 10/8/19 ইং
8/12/40 হি.
শনিবার সন্ধ্যা 6.35 মিনিট।

Regards,
মাহদী হাসান ফরাজী | mahdihasanforazi1997@gmail.com

Note: This email was sent via the Contact Form gadget on
https://sahityokonika.blogspot.com

গণপিটুনি - যে রোগের ওষুধ নেই

গণপিটুনি - যে রোগের ওষুধ নেই

রচনা - অসিত কুমার পাল

সময়ে সময়ে নানা জায়গায় নানা রোগের প্রাদুর্ভাব ঘটে,
তাদের মধ্যে কিছু কিছু রোগ প্রাণঘাতি হিসাবে সাব্যস্ত হয় ।

বিজ্ঞানীরা গবেষণা করে কিছু রোগের ওষুধ আবিস্কার করেন,
কিন্তু চেষ্টা স্বত্বেও কিছু রোগের ওষুধ অনাবিস্কৃত থেকে যায় ।
এধরনের একটি ভয়ঙ্কর রোগের নাম গণপিটুনি বা গণধোলাই ,
ইদানিং দেশের বিভিন্ন অংশে বিভিন্ন সময়ে এর প্রাদুর্ভাব ঘটছে ।

কোন একজন তার ব্যক্তিগত স্বার্থে তার অপছন্দের লোককে
মোবাইল চোর বা ছেলেধরা বা ধর্মবিরোধী হিসাবে ঘোষণা করে।
তারপরে গুজবে বিশ্বাসী কিছু নিষ্কর্মা লোককে প্ৰরোচিত করে
সেই মানুষটির প্রতি অবিরাম নির্মম অত্যাচার শুরু হয়ে যায় ।

কোন শুভবুদ্ধিসম্পন্ন মানুষ তাকে বাঁচাতে এগিয়ে আসে না ,
পুলিশ অনেক দেরিতে ঘটনাস্থলে পৌঁছে মৃত অথবা অর্ধমৃত
অবস্থায় লোকটিকে উদ্ধার করলেও অভিযুক্তদের খুব কম
ক্ষেত্রেই ধরা যায় বা আইনের সাহায্যে শাস্তি দেওয়া যায় ।

প্ৰচলিত কোন ট্যাবলেট ক্যাপসুল ইনজেকশন সিরাপ বা
মলম দিয়ে গণপিটুনির মারাত্বক রোগকে কাবু করা যায় না ।
তাই এখানে ওখানে অনেক লোক গবিপিটুনিতে মারা যাচ্ছে ।
বিজ্ঞানীরা এই মারন রোগের ওষুধ আবিষ্কার করতে পারবেন ?

তাং - ২৪/০৬/২০১৯ ।

Regards,
Ashit Kumar Paul | ashitpaul@gmail.com

Note: This email was sent via the Contact Form gadget on
https://sahityokonika.blogspot.com

দোষারূপের উঁই পোঁকা ------------------------------------------মোঃ আমিনুল এহছান মোল্লা।

দোষারূপের উঁই পোঁকা
------------------------------------------মোঃ আমিনুল এহছান মোল্লা।

আজিকায় তোমার ধ্যানে প্রাণের ক্ষেতে
দোষারূপের উঁই পোঁকা ভাই উঠেছে আজ মেতে ।

প্রায়শই শুনি অনেকের মুখে মুখে
কেউ সব কেড়ে নিলো তার ঘরে ঢুকে !
আমি বলি তুমি কেন এতো ভিতু তাতে ?
তুমি যদি বীর হও এগিয়ে এসো সাথে;
আমি চাই আজি নেও জাতির ভার হাতে ।

আজিকায় শুধু শুনি কথা আর কথা কতকের মুখে মুখে
কেউ নাকি কেড়ে নিলো অধিকার সব স্বৈর দ্বার খুলে !
তুমি কি রুখে দাড়িয়েছো হে বীর ?
ওহে তোমার গর্জনে চেয়ে আছি অধীর !

ওরা কত সংখ্যক তোমার গর্দানে শ্বাস ফেলে যায় স্বৈর পাল তোলে ?
আজ তো কোটি কোটি জনতাই গিয়েছে আপনার দায়িত্ব ভুলে !
অধিকার কি কেউ দেয় ? আদায় করে নিতে হয়
নিজ কাঁধেই দায়িত্ব তুলে নেও হে বীর -দুর করে সব ভয় !

জাতি চেয়েছে তোমায় প্রাণে প্রাণে এই যুদ্ধের অগ্রপানে-
তুমি কি প্রস্তুত হে বীর ?
আর দেখতে চাই না তোমায় ধ্যানে প্রাণের ক্ষেতে
দোষারূপের উঁই পোঁকা ভাই আবার উঠেছে মেতে ।
--------------------------------------------------31-07-2019,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

Regards,
aminul | aminulahasan372@gmail.com

Note: This email was sent via the Contact Form gadget on
http://sahityokonika.blogspot.com

প্রাণে প্রাণে ভীষণ কোলাহল --------------------------------------কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।

প্রাণে প্রাণে ভীষণ কোলাহল
--------------------------------------কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।

ইদানিং দেখি এক অস্থিরতার মত্ত মানুষের প্রাণে
কোথাও নেই কোন প্রেমের স্পর্শ্ নশ্বর পানে
প্রাণে প্রাণে ভীষণ কোলাহল,
হিংসে বিদ্বেষে ছুটেছে মানুষের দল
কে জিতল আর হারল এই নিখিল!
সে হিসেব শুধু কষে ক্ষণে ক্ষণে
ক্ষমতার দ্বন্দে শ্রেষ্ঠত্ব হারাচ্ছে ভুবনে ।

সাম্যের ভাষা মানুষের জাগে না কেন, প্রেম থাকে যদি!
ব্যাথিত প্রেমিকের অভিশাপ শুধু কুড়াই নিরবধি !
হৃদয় কি আর খুলবে না প্রেমের জানালা ?
কে বুঝবে তবে এই বৈষম্যের জ্বালা ?

এক অসহ্য ব্যাথা লেগে আছে প্রাণে !
মানুষ হয়েও জাগনি তুমি মানবতার কল্যাণে ।
প্রাণে প্রাণে ভীষণ কোলাহল,
হিংসে বিদ্বেষে ছুটেছে মানুষের দল ।
-------------------------------------- 30-07-2019,রাওনাট, কাপাসিয়া,গাজীপুর।

Regards,
aminul | aminulahasan372@gmail.com

Note: This email was sent via the Contact Form gadget on
http://sahityokonika.blogspot.com

সন্তানের পথ যে গিরি পর্বতে ঘেরা

সন্তানের পথ যে গিরি পর্বতে ঘেরা

তুমি কি জানো জনক কোথায় চলিছে ভবিষ্যৎ পাঞ্জেরী?
জননীর সব দুঃখ-সুখের মাঝে সে যে স্বপ্নের কান্ডারী !

কিসের মোহে কোথায় ছুটিছে তোমার দুলাল-দুলালী ?
কোন সে ঘরে দিবা নিশি জ্বলিছে দীপক- দিপালী !

নিজ গৃহে হয়নি তো পরবাস ,সঙ্গ দোষের পরে ?
সন্তানের পথ যে গিরি পর্বতে ঘেরা নিষদ্ধ আঁধারে

নবীণ প্রজন্ম মরিছে আজ চক্রের ফাঁদে ফাঁদে
মদ, গাঁজা, ইয়াবা ফেনসিডিল প্রিয়ার কাঁধে কাঁধে ।

একটু ভুলে যদি সন্তান পথ হারায় দুষ্টের বাণী শুনি,
তুমি কিভাবে এড়াবে দায় হে জনক- হে জননী ?

ঘর পালিয়ে কোন সে সীমাহীন নভোপানে;
পাঞ্জেরী ছুটিছে সঙ্গোপনে ? এ খবর কি পিতা জানে !

এসো খবর নেই কোন সে পথে ছুটিছে আদুরে ছেলে মেয়ে-
সন্তানের পথ যে গিরি পর্বতে ঘেরা অশুরের সৈনিক হয়ে !!
---------------------------------------------37-07-2019,
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

Regards,
aminul | aminulahasan372@gmail.com

Note: This email was sent via the Contact Form gadget on
http://sahityokonika.blogspot.com

সন্তানের পথ যে গিরি পর্বতে ঘেরা

সন্তানের পথ যে গিরি পর্বতে ঘেরা

তুমি কি জানো জনক কোথায় চলিছে ভবিষ্যৎ পাঞ্জেরী?
জননীর সব দুঃখ-সুখের মাঝে সে যে স্বপ্নের কান্ডারী !

কিসের মোহে কোথায় ছুটিছে তোমার দুলাল-দুলালী ?
কোন সে ঘরে দিবা নিশি জ্বলিছে দীপক- দিপালী !

নিজ গৃহে হয়নি তো পরবাস ,সঙ্গ দোষের পরে ?
সন্তানের পথ যে গিরি পর্বতে ঘেরা নিষদ্ধ আঁধারে

নবীণ প্রজন্ম মরিছে আজ চক্রের ফাঁদে ফাঁদে
মদ, গাঁজা, ইয়াবা ফেনসিডিল প্রিয়ার কাঁধে কাঁধে ।

একটু ভুলে যদি সন্তান পথ হারায় দুষ্টের বাণী শুনি,
তুমি কিভাবে এড়াবে দায় হে জনক- হে জননী ?

ঘর পালিয়ে কোন সে সীমাহীন নভোপানে;
পাঞ্জেরী ছুটিছে সঙ্গোপনে ? এ খবর কি পিতা জানে !

এসো খবর নেই কোন সে পথে ছুটিছে আদুরে ছেলে মেয়ে-
সন্তানের পথ যে গিরি পর্বতে ঘেরা অশুরের সৈনিক হয়ে !!
---------------------------------------------37-07-2019,
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

Regards,
aminul | aminulahasan372@gmail.com

Note: This email was sent via the Contact Form gadget on
http://sahityokonika.blogspot.com